সারাদিন ডেস্কে বসে মোটা হয়ে যাচ্ছেন? প্রতিকার চাই?

পরিশ্রম না করলে ওজন বাড়বেই। দেখা যায় যারা ঘণ্টার পর ঘণ্টা ডেস্কে বসে কাজ করেন তাদের মুটিয়ে যাওয়াটা স্বাভাবিক। ওজন যেহেতু শরীরের জন্য ক্ষতিকর অবশ্যই তা নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু উপায় কী? ডেস্কেই যাদের কাজ তাদের তো টানা কাজ করতেই হবে। টানা কাজ করেও ওজন নিয়ন্ত্রণ করা যায়। চলুন জেনে নেয়া যাক ওজন কমানোর উপায়-

কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সারাদিন এনার্জির ঘাটতি হবে না। খাবারে তাই পরিবর্তন আনুন। সকালে অফিসে যাওয়ার তাড়া থাকলেও খাবার না খেয়ে যাবেন না। একটু বেলা করে অফিসে রওনা হলে ভাত খেয়ে যেতে পারেন। এতে সারাদিন খিদে পাওয়ার প্রবণতা কমবে।

অফিসে প্রতি এক ঘণ্টা কাজের পর কিছু সময় ব্রেক নিতে পারেন। সেই সময় হাঁটতে পারেন, দেখবেন শরীর ভালো থাকবে। বাড়িতে তৈরি খাবার খেলে সুস্থ থাকা যায়। রাস্তার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। চেয়ারে বসেই হালকা স্ট্রেচিং ও হালকা ঘাড়ের ব্যায়াম করে নিতে পারেন। এতে দীর্ঘক্ষণ বসে কাজ করার ক্লান্তি আপনাকে স্পর্শ করবে না।

কাজের ফাঁকে চকোলেট, চিপস খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। ড্রাই-ফ্রুটস বা লো ফ্যাট কুকিজ সঙ্গে রাখতে পারেন। খিদে পেলে অল্প করে খেতে পারেন। যতটা সম্ভম সিঁড়ি ব্যবহার করুণ। দেখবেন শরীর বেশ ফুরফুরে লাগছে আর সেই সাথে শরীরের মেদও বাড়বে না।আপনি থাকবেন সবসময় আকর্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *