সাবেক এমপি আমজাদ হোসেন মিলন ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন (৭২) আর নইে। গতকাল সিরাজগঞ্জের এনায়তেপুর খাজা ইউনুচ আলী মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউিন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে,এক পালক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন। তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও মাগুরায় জানাজা শেষে বাদ মাগরিব নিজ গ্রামে রাষ্ট্রীয় র্মযাদায় তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দলের সাধারণ সম্পাদক সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সহ মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী মো. ইব্রাহিম খলিল সবুজ শোক জানান এবং সাবেক এই সংসদ সদস্যরে মৃত্যুতে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক ঘোষণা করেছেন। শোকার্ত পরিবারকে শক্তি দান করুক আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *