সড়ক দুর্ঘটনায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিটা হালদার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। রিটা হালদার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার পিতা সাইমন বিমল হালদার।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রিটা হালদার নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জে তার কর্মস্থলে ফিরছিলেন। হঠাৎ তিনি

মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। মুহূর্তেই পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হর গোবিন্দ পাল অনুপ জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তাকে উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *