শ্রীনগরে সেলিম হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন 

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে বসতবাড়ীর গেট নির্মাণকে কেন্দ্র করে সেলিম তালুকদার নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যারচেষ্টাকারী মোয়াজ্জেম তালুকদার গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

মঙ্গলবার(৩০ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর হরেন্দ্রগোপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রুবেল খান,আঃ আউয়াল, সেলিম, আঃ আজিজ, মোসলেম শেখ, দুলাল তালুকদার,শাহ-আলম,দিলু, খোকা মোল্লা, আমির হোসেন, সুমন শেখ, আলামিন,শফিকুল, রুমা বেগম, রেশমা বেগম, সালমাসহ ষোলঘর মুন্সীপাড়া,আম্বলীপাড়া,সেনপাড়া, সরকার নগর, সমসাবাদ, চকেরপাড়া, পুরোহিতপাড়া, জজবাড়ী,সিংহের মাঝিপাড়া, গোয়ালপাড়া, মৃধাপাড়া, হেমসাগরপাড়, জোড়দিঘিরপাড় গ্রামের প্রায় ৫শতাধিক লোক।

এসময় আহত সেলিম তালুকদারের বাবা শামসুল তালুকদার, মাতা নুরনাহার বেগম, স্ত্রী মিথিলা বেগম, বড় ভাই আবু সাঈদ তালুকদার বলেন, আমাদের বসতবাড়ীর নিরাপত্তার জন্য একটি টিনের গেট নির্মান করাকে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী মোয়াজ্জেমগং সেলিমকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য সুইচ গিয়ার দিয়ে বুকে পিঠে আঘাত করে আহত করে। বর্তমানে সেলিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা মোয়াজ্জেম গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য গত ২৪ জানুয়ারী বিকেলে বসতবাড়ীতে গেট নির্মানকে কেন্দ্র করে প্রতিবেশী লিটন তালুকদারসহ তার ছেলে মোয়াজ্জেম, মিলন, স্ত্রী মিনু বেগম, পুত্রবধু আয়েশা হাতে দা, লাঠি, সুইচ গিয়ার নিয়ে সেলিমের উপর হামলা চালায়। এসময় মোয়াজ্জেম এর হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে সেলিমের বুকে পিঠে উপর্যুপুরি ঘাই মেরে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের অবরোধে থাকা দুই নারীসহ ৫জনকে আটক করেন এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ডের পর বিবাদীদেরকে জেল হাজতে প্রেরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *