শ্রীনগরে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সমাবেশ: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত সপু সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, অনঅতিবিলম্বে চাদাবাজ ও তাদের গডফাদারদের গ্রেফতার করুন, নয়তো আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব।

বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীনগর কয়কির্ত্তন এলাকা থেকে শুরু হওয়া সন্ত্রাস বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পথসভায় গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা শ্রীনগরে মসজিদে হামলা ও  দোকানে গুলি করা সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে স্লোগান দেয়। মীর সরফত সপু বলেন, মুন্সীগঞ্জ-১ আসন তথা সিরাজদিখান-শ্রীনগরে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলতে দেওয়া হবে না। আমরা কঠোর হস্তে এসব সন্ত্রাসী দমন করব।

তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ চালায় বা সন্ত্রাসীদের লালন-পালন করে, তাদের বিরুদ্ধে আমরা একযোগে প্রতিরোধ গড়ে তুলব।

সমাবেশে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, মাসুদ রানা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ এবং বিএনপি নেতা টুটুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *