শ্রীনগরে শ্রী শ্রী হরিসভা মন্দিরে বৈষ্ণব সভায় আমন্ত্রিত অতিথি চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্রী শ্রী হরিসভা মন্দিরে বৈষ্ণব সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর সদরামপুর শ্রী শ্রী হরিসভা মন্দিরে ফ্রান্স প্রবাসী দিলিপ দাসের সার্বিক সহযোগিতায় এই বৈষ্ণব সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন।

আমন্ত্রিত অতিথি জাকির হোসেন বলেন, আমি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আপনারা সনাতন ধর্মাবলম্বীরা আমার পাশে থাকলে আমি জয়যুক্ত হবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের মন্দির, হরিসভাসহ যেসব ধর্মীয় উপাসনালয় আছে সকল উপাসনালয়ের উন্নয়ন আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো।

এসময় আরো উপস্থিত ছিলেন, হরিসভা পরিচালনা কমিটির তাপন দাস, স্বপন পাল,প্রদীপ দাস,মিন্টু দে,সজিব দাস,সুমন দাস, পুরোহিত চঞ্চল চক্রবর্তীসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *