এমএ কাইয়ুম মাইজভা-ারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেউলভোগ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে লায়ন্স ইন্টারন্যাশনালের মেগা সার্ভিস কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লায়ন্স ইন্টারন্যাশনাল আইডি ক্যান্ডিডেট নাজমুল হক, লায়ন কাজী সাইফুল ইসলাম, ফারহান,আশরাফ হোসেন খান,এসকে কামরুল, দেওয়ান নাসিরুল হক, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন্স তাজুল ইসলাম, প্রফেসর জুলেখা বেগম জুই, লায়ন রফিকুল বারি মুক্তা, মোহাম্মদ হাসেম, ইঞ্জিঃ সাগর, সামাদ দেওয়ান,আবু তাহের,জসিম উদ্দিন মিয়াজি, শফিক মোড়ল,শামসুল ইসলামসহ আরও অনেকে।
