শ্রীনগরে ভেজাল বনাজি ঔষধ কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে অর্গানিক প্রোডাক নামে একটি ভেজাল বনাজি হারবালা কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা ওয়াসা রোড সংলগ্ন আবুল কাশেমের পাঁচতলা ভবনে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া।

এসময় অর্গানিক প্রোডাক নামীয় কোম্পানী লাইন্সেস বিহীন বনাজি ঔষধসহ যৌন উত্তেজক ঔষধ তৈরী করে বিক্রি করার অপরাধে কারকানার মালিক ইমদাদুল হক নগদ এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করেন করা এবং কারখানা থেকে ২ লক্ষ টাকা ভেজাল বনাজি ও যৌন উত্তেজক ঔষধ জব্দ করে পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

ভেজাল কারখানার মালিক ইমদাদুল(৪৫) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছাতিয়ানি গ্রামের মৃত আঃ হকের ছেলে। সে গত ৯ মাস পূর্বে ওয়াসা রোড সংলগ্ন আবুল কাশেমের পাঁচতলা ভবনের ৫ তলা স্বপরিবারে বসবাস করার কথা বলে ভাড়া নিয়ে তার আড়ালে ভেজাল বনাজি ও যৌন উত্তেজক ঔষধের ব্যবসা করে আসছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ড্রাগ সুপার মোঃ রুবেল, এসআরবি-১০ এর ক্যাম্প কমান্ডার আনোয়ার হোসেন, শ্রীনগর থানার এসআই শরিফুল ইসলামসহ এসআরবি,পুলিশ অফিসার ফোর্স।

জেলা ড্রাগ সুপার রুবেল বলেন, এরকম ভেজাল কারখানাসহ বিভিন্ন ফার্মেসীতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *