শ্রীনগরে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃ খননের শুভ উদ্বোধন করলেন এমপি শেখ মোঃ আব্দুল্লাহ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসুচির আওতায় মুন্সীগঞ্জের শ্রীনগরে খাল পুনঃ খননের শুভ উদ্ধোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর রাঢ়ীখাল দুলাল শেখের বাড়ী পাশ থেকে আড়িয়াল পর্যন্ত খাল পুনঃ খননের শুভ উদ্ধোধন করে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি শেখ মোঃ আব্দুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম, জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম,উপজেলা বিএনপির সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিনিঃ সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন,সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন,সদস্য রাজু আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহম্মেদ রনিসহ স্থানীয় কৃষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *