এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেটের নির্মাণ কাজ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার থেকে শুক্রবার পর্যন্ত উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাশুর চৌরাস্তা এলাকায় এ মার্কেটের নির্মাণ করার অভিযোগ উঠে মধ্যকামারগাঁও এলাকার তমিজ উদ্দিন শেখগংয়ের বিরুদ্ধে। এব্যাপারে ভুক্তভোগী রাসেল বাদী হয়ে তমিজ উদ্দিন শেখকে প্রধান বিবাদী করে ৪জনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রী করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কামারগাঁও মৌজার আরএস- ৪০১১ দাগের ৪২ শতাংশ সম্পত্তি হতে ৭.৬৮ শতাংশ সম্পত্তি ভুক্তভোগী রহিমা খাতুন ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগদখলে থাকাবস্থায় মধ্য কামারগাঁও এলাকার মৃত আনিছ শেখের ছেলে তমিজ উদ্দিন শেখ, জাহাঙ্গীর শেখ, আলমগীর শেখ ও তমিজ উদ্দিন শেখের ছেলে তারেক শেখ জোড় পুর্বক ঐ সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে। পরবর্তীতে ভুক্তভোগী বিজ্ঞ দেওয়ানী আদালতে পিটিশন মোকদ্দমা নং-৪৯০/২৫ ধারা-ফৌঃ কাঃ বিঃ ১৪৫ দায়ের করেন। এর প্রেক্ষিতে থানা পুলিশ উভয়পক্ষকে নালিশী সম্পত্তিতে স্থীতিবস্থায় বজায় রাখার নিমিত্তে গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করেন। তমিজ উদ্দিনগং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন বৃহস্পতিবার বিকেলে পূনরায় নির্মাণ শুরু করে শুক্রবার পর্যন্ত কাজ অব্যাহত রেখে। এতে ভুক্তভোগী বাধা নিষেধ করলে তাকে মারধর করতে তেড়ে আসে এবং পুনরায় কাজে বাধা দিতে আসলে খুন জখম করবে হুমকি প্রদান করে।আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেটের নির্মাণ কাজ করার ব্যাপারে তমিজ শেখের জানতে চাইলে তিনি বলেন, আমরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোন কাজ করছি না।
শ্রীনগর থানার এস আই হাবিবুর রহমান বলেন, বিজ্ঞ আদালতে মামলার প্রেক্ষিতে ঘটনাস্থলে পৌছে উভযপক্ষকে নির্মাণ কাজ করতে নিষেধ করে আসছি
