শেখ হাসিনা সরকারের উন্নয়ন সকল দলের ঘরে ঘরে সালমান এফ রহমান

নাজমুল হোসেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি জনগণের সরকার। তাই তার সকল উন্নয়ন সকল দলের ঘরে ঘরে।  দিনব্যাপী ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়ন ও বান্দুরা ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালমান বলেন, গত ১৫ বছর পূর্বে দোহার নবাবগঞ্জ উপজেলা অবহেলিত ছিল।‌ রাস্তাঘাট, ব্রিজ ছিল না, পদ্মার ভাঙ্গনে দোহার এবং কালীগঙ্গার ভাঙ্গনে নবাবগঞ্জের নদীর তীরে শত শত বাড়িঘর হারিয়ে গিয়েছে । কিন্তু আমি বিজয়ী হওয়ার পর গত পাঁচ বছরে দোহার-নবাবগঞ্জে পদ্মা ও কালীগঙ্গা নদীর ভাঙ্গন রোধ করেছি।
সালমান তার বক্তব্যে উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, পদ্মা রক্ষা বাঁধ, কালিগঙ্গার বাঁধ,  জেটকেডি রাস্তা প্রশস্তকরন, অর্থনৈতিক অঞ্চল,  আইসিটি পার্ক, টেকনিক্যাল ইনস্টিটিউট,  নার্সিং ইনস্টিটিউট,  দোহার ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নতি করন সহ বিদ্যুৎ সমস্যা সমাধান করা হয়েছে।
এসময় সালমান আগামী ৭জানুয়ারী সকলকে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করে নৌকা মার্কায় ভোট চান। নৌকার এই প্রার্থী আরোও বলেন, আমি যদি আবারও এই আসনে বিজয়ী হই আমি আপনাদের গ্যাস এনে দিবো। যা মা বোনদের দীর্ঘ দিনের দাবি। আপনারা হয়তো অনেকেই জানেন না আপনাদের জন্য আমি গ্যাসের ব্যবস্থা করেছিলাম। কিন্তু লাইনটি কেরানীগঞ্জ হয়ে দোহার নবাবগঞ্জে আসবে তাই আমি মানা করে দিয়েছি। আমি মন্ত্রীকে বলেছি আমি সরাসরি নবাবগঞ্জ-দোহারে গ্যাস লাইন চাই। প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসলে তা পাশ হয়ে যাবে।
দোহার-নবাবগঞ্জ প্রবাসী অঞ্চল হওয়ায় নৌকা মার্কার প্রার্থী সালমান এফ রহমান বলেন, আমি পৃথিবীর যে দেশেই যাই দোহার-নবাবগঞ্জ বাসীর সাথে আমার দেখা হয়। তারা তাদের সমস্যা আমাকে জানান। তাই আমি উদ্যোগ নিয়েছি আমার বাবার নামে গড়া ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে প্রবাসী পরামর্শ কেন্দ্র গঠন করবো। যাতে আমার এলাকার মানুষ দালালদের খপ্পরে না পড়ে।
 
দিনব্যাপী সালমান এফ রহমান, বারুয়াখালী ইউনিয়নের বারুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুমারবাড়িল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলালপুর মাঠ প্রাঙ্গন, নতুন বান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দুরা বালক প্রাথমিক বিদ্যালয়, সাদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এসময় জাতীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *