কেরানীগঞ্জে সুটকেসে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা সুটকেসের ভিতরে থেকে এক অজ্ঞাত নারীর (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ শুক্রবার সকালে বাস্তা ইউনিয়নের ভাওয়ার ভিটি এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি নীল রংয়ের সুটকেসের ভিতর থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালে হাঁটার সময় তারা দেখতে পায় রাস্তার পাশে একটি নীল রংয়ের সুটকেস পড়ে আছে।সুটকেসে লাশটি দেখতে পেয়ে তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে । থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *