মো. নাজমুল হোসেন: যমুনা গ্রুপের চেয়ারম্যান, দেশ বরেণ্য শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্বরণে, শুক্রবার বাদ আসর নবাবগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব হল রুমে, সাহিদুল হক খান ডাবলু’র সভাপতিত্বে সাংবাদিক ও আলোচকগণ বলেন, যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার মালিক, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম আমাদের অহংকার। তিনি তার সৎ সাহসী ভুমিকার জন্য, বাংলাদেশ তথা দক্ষিন এশিয়ার সংবাদপত্র জগতে অমর হয়ে থাকবেন। তিনি কোন দিন কোন অন্যায়ের সাথে আপোষ করেননী। তার দেখানো পথ ধরে এ দেশের সংবাদপত্র শিল্প ও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান এগিয়ে যাবে উন্নয়নের শিখরে এমনটাই প্রত্যাশা আমাদের।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজহারুল হক, মানব জমিনের নবাবগঞ্জ প্রতিনিধি খালিদ হোসেন সুমন, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ,
বাংলা নিউজ ২৪ ডটকমের শেখ সালাউদ্দিন বাচ্চু, দৈনিক সময়ের আলো পত্রিকার দোহার নবাবগঞ্জ প্রতিনিধি বিপ্লব ঘোষ, দি এশিয়ান এইজের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি সাদের হোসেন বুলু, দেশ রুপান্তর নবাবগঞ্জ দোহার প্রতিনিধি কাজী সোহেল, দৈনিক ইত্তেফাক নবাবগঞ্জ প্রতিনিধি শাহিনুর ইসলাম তুতি, খোলা কাগজের ফজলুর রহমান, দৈনিক ভোরের পাতা নবাবগঞ্জ প্রতিনিধি ফিরোজ হোসেন, স্থানীয় নারী নেত্রী, মাধুরী বনিক, ব্যবসায়ী মো. সালাউদ্দিন, মো. আলী রেজাউল করিম প্রমুখ।
পরে নবাবগঞ্জ জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কুদ্দুস যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
