মো.রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে এন.আর.কে অটো মিলের উদ্বোধন করলেন আন্তর্জাতিক কন্ঠশিল্পী,শিক্ষা ও দৃষ্টিদূত, সিংগাইর,হরিরামপুর ও দক্ষিণ মানিকগঞ্জের উন্নয়নের রূপকার মমতাজ বেগম (এমপি)। শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪ টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ডাউটিয়া বাজারে জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু সভাপতিত্বে এন.আর.কে অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো.কায়সার হামিদের সঞ্চালনায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এন.আর.কে অটো রাইস মিলের চেয়ারম্যান রোজি কায়সার ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্প পরিচালক মো. রিয়াদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ,কোষাধ্যক্ষ আব্দুল আলীম,জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি.শাহাদৎ হোসেন,উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, উপজেলা আ’লীগের সদস্য মো.আবুল হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি তমিজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি আবদুস ছালাম,উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
