শারদীয় দুর্গাপূজায় শাড়ি-থ্রি-পিস উপহার দিলেন বিএনপি নেতা মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শাড়ি ও থ্রি-পিস উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলার উত্তর বালাসুরের ঐতিহ্যবাহী জমিদার যদুনাথের বাড়ির শ্রীশ্রী রাজ লক্ষী-নারায়ণ দুর্গা মন্দির মন্দির প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সৌদি আরব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, “বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এ উৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, সবার আনন্দের উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এবং আনন্দ ভাগাভাগি করতে সামান্য হলেও সহযোগিতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলার মহিলা দলের সভাপতি আলভিনা রফিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জল, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম মোল্লা, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বলরাম বাহাদুর, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের হাতে শাড়ি ও থ্রি-পিস উপহার সামগ্রী তুলে দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *