রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের দোহার সার্ভিস সেল প্রশিক্ষণ ও উন্নয়ন সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের দোহার সার্ভিস সেল প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আয়েশা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দোহার সার্ভিস সেলের কার্যালয়ে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
দোহার সার্ভিস সেলের জেনারেল ম্যানেজার ইনচার্জ (জিএম) মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও  জুনিয়ার জেনারেল ম্যানেজার (ডিজিএম) শেখ মো. মোস্তফার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থানা পরিচালক মো. মোজ্জাম্মেল হোসেন, প্রধান প্রশিক্ষক রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের কনসানটেড ও ট্রেইনার মো. খালেদ সাইফুল্লা (বকসী), বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. হারুন উর রশিদসহ বিভিন্ন রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহক ও কর্মকর্তাবৃন্দ।
দোহারে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *