মুন্সীগঞ্জে মীর সরফত আলী সপুর উদ্যোগে ২৫ জন অসহায় চক্ষু রোগীর বিনামূল্যে সফল অপারেশন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর ব্যক্তিগত উদ্যোগে ২৫ জন অসহায় ও দুস্থ চক্ষু রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। পুরো চিকিৎসা কার্যক্রম, ওষুধ, থাকা-খাওয়া এবং যাতায়াতের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন তিনি নিজেই।

জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিনামূল্যে চক্ষু শিবির, চশমা বিতরণ, ছানি রোগী বাছাই ও অপারেশনসহ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল মাঠে। গত ১ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত ওই ক্যাম্পে শতাধিক চক্ষু রোগী পরীক্ষা শেষে ২৫ জনের ছানি শনাক্ত করা হয়।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাছাইকৃত রোগীদের নিজ নিজ বাড়ি থেকে গাড়িতে করে ঢাকার ডাস আই হাসপাতালে আনা হয়। সেখানে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অপারেশন সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় সব ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি থাকার ব্যবস্থা, খাবার, এবং অপারেশনের পর নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেন মীর সরফত আলী সপু।

স্থানীয়রা জানান, ব্যক্তিগত অর্থায়নে এমন মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয়। অসহায় মানুষের জন্য তিনি যে আন্তরিকতার সাথে কাজ করছেন, তা সমাজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *