এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বাড়ীসহ জমি বিক্রির নামে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধকোটি হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে একটি পরিবার।
গত রবিবার থেকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর এলাকার পলি আক্তার পরিবারটি লাপাত্তা হয়েছে। এব্যাপারে ভুক্তভোগী জামান হোসেন বাদী হয়ে লাপাত্তা পরিবারের পলি আক্তারসহ তার দুই ছেলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়,ভুক্তভোগীর প্রতিবেশী মৃত আঃ ছালামের স্ত্রী পলি আক্তার তার বতসবাড়ি সাড়ে ৫ শতাংশ জমিসহ দোতালা বিল্ডিং ৬৫ লাখ টাকা মুল্য ধরে নগদ ১০ লাখ টাকা নিয়ে এবং
২ মাসের মধ্যে অবশিষ্ট ৫৫ লাখ টাকা নিয়ে রেজিষ্ট্রি করে দেয়ার চুক্তিতে বায়নাপত্র দলিলের মাধ্যমে বিক্রয় করেন। পরবর্তীতে ২ মাস সময় অতিবাহিত হলে পলি আক্তার ও তার দুই ছেলে সাঈদ ও জিহাদ মোহাম্মদ রাতুলগং ভুক্তভোগীকে জমি ও বিল্ডিং বুঝিয়ে না দিয়ে তালবাহানা করে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এক পর্যায়ে পলি আক্তারগং একই ভাবে জমিসহ বাড়ী বিক্রি করবে বলে আরো একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে স্ব-পরিবারে লাপাত্তা হয়ে যায়।
কামাল নামে আরও একজন ভুক্তভোগী জানান, পলি আক্তার আমাকে তার বসত বিল্ডিংসহ দেড় শতাংশ জমি রেজিষ্টি করে দিবে বলে আমার কাছ থেকে বায়নাপত্র দলিল মুলে ১১লাখ টাকা নিয়ে জমি আর রেজিষ্ট্রি করে দেই নাই। একইভাবে আমার এলাকার টুকলো নামে এক নারীর কাছ থেকে সাড়ে ১১ লাখ, শম্পারানীর কাছ থেকে ১১ লাখ, কল্যাণীর কাছ থেকে ১ লাখ ও নাসিরের কাছ থেকে ১ লাখসহ প্রায় অর্ধকোটি টাকা প্রতারণামুলক ভাবে নিয়ে আমাদের টাকা ফেরত না দিয়ে গত কয়েকদিন ধরে ঘরবাড়ী রেখে স্ব-পরিবারে পলি আক্তার ও তার দুই ছেলে বাড়ী থেকে পালিয়ে গেছে।
অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এস আই রিপন জানান,এব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে
