মাহমুদপুর খানবাড়ী জামে মসজিদ ও রাহমানিয়া কারিমিয়া মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিল

মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর খানবাড়ী জামে মসজিদ ও রাহমানিয়া কারিমিয়া মাদরাসার উদ্যোগে ১৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ শনিবার এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবু মুসা কাসেমী ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি গোলাম কিবরিয়া, কুলছরি মাদরাসার মোহতামিম মুফতি মাসুদুর রহমান সিদ্দিকী, আব্দুর রহমান দোহারী। মাহফিলে সভাপতিত্ব করেন মাহমুদপুর খানবাড়ী মসজিদ ও রাহমানিয়া কারিমিয়া মাদরাসার সভাপতি ইউনুস আলি খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *