মানছে না স্বাস্থ্যবিধি: নওগাঁয় করোনায় মৃত্যু ৭০, আক্রান্ত ২২১

নওগাঁ জেলা প্রতিনিধি : মারছে না স্বাস্থ্যবিধি নওগাঁয় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর সংখা ৭০ এবং আক্রান্তের সংখ্যা ২২১। আক্রান্তের হার ২৮ দশমিক ৪০ শতাংশ। মৃতদের মধ্যে ১ জন নওগাঁ শহরের এবং অন্যজন বদলগাছি উপজেলার।

বুধবার সকাল ৮টা থেকে বৃহষ্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিভিলসার্জন অফিসের কন্ট্রোলরুম সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

নওগাঁ’র ডেপুটি সিভিলসার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ স্বাক্ষরিত রিপোর্টে জানানো হয়েছে ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২২১ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ২৩৭ ব্যক্তির এ্যন্টিজেন পরীক্ষা করে ৪৯ ব্যক্তির শরীরে এবং রাজশাহী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৫৫১ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ১৭২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে সদর উপজেলায় ৭৫ জন, রানীনগর উপজেলায় ১১ জন, আত্রাই উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় ৩২ জন, মান্দা উপজেলায় ১৪ জন, বদলগাছি উপজেলায় ৫ জন, পত্নীতলা উপজেলায় ১৬ জন, ধামইরহাট উপজেলায় ১৪ জন, নিয়ামতপুর উপজেলায় ২৫ জন, সাপাহার উপজেলায় ১৩ জন এবং পোরশা উপজেলায় ১৩ জন। শনাক্তের হার ২৮ দশমিক ৬৪০ শতাংশ।

জেলায় এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৯৫৭ জন। এই ২৪ ঘন্টায় জেলায় সুস্থ্য হয়েছেন ৬৭ জন এবং সর্বমোট সুস্থ্য হয়েছেন ২৬৫৫ জন। বর্তমানে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা রয়েছে ১ হাজার ৩শ ২ জন। এদের মধ্যে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে এবং জেলার অন্য ১০টি উপজেলা হাসপাতালে ৫২ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। বাঁকী আক্রান্ত রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্ব স্ব বাড়িতে থেকে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

এ সময় নতুন করে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৩৮১ জনকে এবং এ পর্যন্ত সর্বমোট কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২৬ হাজার ৭’শ ১৭ জনকে। নতুন করে কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১২৯ জনকে এবং সর্বমোট ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ হাজার ৬ জনকে। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৩ হাজার ৭’শ ১১ ব্যক্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *