মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: সোমবার (২৪নভেম্বর ) সকাল ১১টায় নওগাঁর মহাদেবপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মো.আরিফুজ্জামান এর সভাপতিত্বে মাদকের উপর জোরালে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক বরুন মজুমদার। তিনি বলেন,যেসব মাদকাসক্ত সাংবাদিক আইনশৃঙ্খলা কমিটির সভায় রয়েছে তাদের রক্তের ডফ পরীক্ষা করা হোক। তাদের রক্ত পরীক্ষা করে মাদকের আলামত পেলে আইন-শৃঙ্খলা কমিটি থেকে বের করে দেয়ার আহ্বান জানান তিনি।
এ’সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী, ওসি শাহিন রেজা,প প কর্মকর্তা খুরশিদুল ইসলাম,সমাজসেবা অফিসার,মোহাম্মদ রেজওয়ানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,কৃষি অফিসার হোসেন মোহাম্মদ এরশাদ, ইউপি চেয়ারম্যান শাহিদ হাসান তরফদার শাকিল,বেলাল উদ্দিন, শীবনাথ মিশ্র,শামসুল আলম বাচ্চু,ইনামুল হক,আরিফুর রহমান, সাংবাদিক,মুরাদ হোসেন,লিয়াকত আলী,জামাতের আমির আব্দুল আজিজ সুমন,বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মা:আরিফুল ইসলামসহ ছাত্র নেতা ও অফিসপাড়ার বিভিন্ন অফিসারগণ। সভায় মাদক,চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক তথ্য চিত্র আলোচনা সমালোচনায় উঠে আসে। সভার আগে ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
