মাটি ব্যবসায়ীদের হুশিয়ারি দোহারে ৭ জনকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় অবৈধ মাটি ব্যবসায়ীদের হুশিয়ারি জানিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রাইপাড়া ইউনিয়ন ও পৌরসভা সংলগ্ন ইসলামপুর ও রসুলপুর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট মো. মামুন খান জানান, কয়েকদিন ধরে একটি মহল উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে (টপ সয়েল) কাঁচামাল হিসেবে বাণিজ্যিক উদ্দেশ্যে ইট ভাটায় বিক্রি এবং পরিবেশ জীববৈচিত্র্য ক্ষতি সাধন করছে। তিনি আরোও বলেন, মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সাত জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে কৃষি জমি থেকে মাটি কাটায় ব্যবহৃত ০১ টি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন ও মাটি বহনকারী ০৫ টি অবৈধ মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়।
মামুন অবৈধ মাটি ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে আরোও বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলায় এ ধরণের নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *