এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাদ্রাসাপাড়া কবরস্থান সংলগ্ন ইটের রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই রাস্তা মেরামত। এতে যানচলাচলে ব্যাপক ভোগান্তি। বিদ্যুতের খুঁটির কারণে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আশংকা রয়েছে।
