কাজী সোহেল. আজ শনিবার ২৫ ফেব্রুয়ারি মহাকবি কায়কোবাদের ১৬৬তম জন্মদিন পালন করা হয়েছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে ১৮৫৭ সালের ২৫ ফেব্রুয়ারি এইদিনে গুণি এই কবি জন্মগ্রহণ করেন। মহাকবির জন্মদিন উপলক্ষে তার গ্রামের বাড়ীর পাশে অবস্থিত “মহাকবি কায়কোবাদ বালিকা বিদ্যালয়ে” দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ এর আয়োজন করেন।
এসময় উপজেলার প্রায় শতাধীক গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রন ডা. হরগোবিন্দ সরকার অনুপ।
ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, এরকম একজন গুনি কবির জন্মদিনে এলাকার কিছু গরীব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপশি অতীতেও এ রকম ভাল করার ইচ্ছা পোষন করেন স্থানীয় এই সরকারি ডাক্তার। জানা যায়, কায়কোবাদ কবির সাহিত্যিক নাম হলেও তার প্রকৃত নাম কাজেম আল কোরেশী। তার পিতার নাম শাহমত উল্লাহ আল কোরেশী। মাত্র ১৩ বছর বয়সে ১৮৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহ বিলাপ’ প্রকাশ হলে বাংলা সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়। ১৯০৪ সালে তার মহাকাব্য মহাশ্মশান প্রকাশ হলে তিনি মহাকবি উপাধি লাভ করেন।
কবিতা লেখার পাশাপাশি তিনি দীর্ঘদিন নিজ এলাকা আগলা ডাকঘরে চাকরি করেছেন। ১৯৫২ সালের ২ সেপ্টেম্বর ‘নিখিল ভারত’ সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদ কাব্যভূষণ ও সাহিত্য-রত্ন উপাধিতে ভ‚ষিত তিনি। ছাত্র জীবন থেকেই কবির কাব্যচর্চা শুরু হয়। অশ্রুমালা, অমিয় ধারা, প্রেমের ফুল, প্রেমের বাণী, গাওছ পাকের প্রেমের কুঞ্জসহ তার বহু সংখ্যক কবিতা রয়েছে।
