দোহারে পদ্মায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছ

 মো. জুবায়ের আহম্মেদ:  পদ্মা নদীতে ধরা পড়ল বিশালাকৃতির এক বাঘা আইড় (বাঘাইড়) মাছ। মাছটির ওজন প্রায় ৪০ কেজি। আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৩) শনিবার ভোরে মাছটি ধরা পড়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাগড়া নদীর সাইডে এই মাছটি ধরা পড়ে।

মুন্সিগঞ্জ জেলা, লৌহজং থানা, জেলের বাড়ি-জেলে মোঃ জাফর বলেন মাছটি আজ ভোর সকালে আমার জালে ধরা পড়ে আমি আল্লাহ রহমতে অনেক খুশি।

পরে মাছটি সকাল ৬টার দিকে দোহার মেঘুলা ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন জেলেরা। এসময় বিশালাকৃতির বাঘাইড় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। সেখানে নিলামে মাছটির দাম উঠে ৩৮ হাজার টাকা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *