বিজয়ী বিএনপি প্রার্থী আবু আশফাকের বাড়িতে ফুল মিষ্টির ছড়াছড়িতে আনন্দ মেলায় পরিণত

প্রার্থীকে বিজয়ী করে নেতাকর্মীরা উল্লাসে ভাসছে। বৃহষ্পতিবার গভীর রাত থেকেই ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকের কলাকোপার বাড়িতে জনতার ঢল নেমেছে। কমতি নেই যেন ফুল ও মিষ্টির। ভ্যানে করে রাখা হয়েছে মিষ্টি। যে যার মতো খেয়ে নিচ্ছে। এ যেন জনস্রোত আর আনন্দ মেলার দৃশ্যে পরিণত হয়েছে। শুক্রবার সকাল থেকে ফুল আর হরেক রকম মিষ্টির দোকানের প্রতিচ্ছবি হয়ে উঠেছে কলাকোপা পুকুরপাড় খন্দকার কুটির।

ভ্যানে রাখা মিষ্টির চাড় থেকে সবাই নিজে তুলে নিয়ে খাচ্ছে। অসংখ্য নেতাকর্মী ফুল দিয়ে বরণ করছে বিজয়ী প্রার্থীকে। দোহার ও নবাবগঞ্জের প্রতিটি ইউনিয়ন থেকে অসংখ্য মানুষের ভীড় যেন ওই এলাকাকে মনোরম করে তুলেছে। আসছে নানা শ্রেণীপেশার সংগঠন ব্যক্তিবর্গ। তঁরা নির্বাচিত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

শ্রমিকদলের নেতা বিএনপি নেতা নজরুল ইসলাম  বলেন, প্যাকেট নয় ভ্যানে করে চাড় বসিয়ে মিষ্টি আনা হয়েছে। মনের আনন্দে সবাই খাচ্ছে। গত ১৭ বছরের সকল দু:খ কষ্ট যেন নিমিষেই আনন্দের জোয়ারে ভেসে গেছে। কোনো মিছিল স্লোগান নেই। সবাইকে মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে বার্তা দিচ্ছেন বিজয়ী প্রার্থী খন্দকার আবু আশফাক।

উল্লেখ্য, তিনি ঢাকা-১ আসনে দুই উপজেলায় মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৬১৭ জন। ১৮৪টি ভোট কেন্দ্রে ফলাফলে ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামের মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯০৯ ভোট। অপরাজেয় আশফাক তার জীবনের প্রতিটি নির্বাচনে জয়ী হয়েছেন। এর আগে তিনি দুইবার নবাবগঞ্জ উপজেলা নির্বাচনে অংশ নিয়েও বিজয়ী হয়েছেন। ছিলেন নব্বাইয়ের দশকে ঢাবি হল সংসদেরও ভিপি।

এদিকে আশফাকের জয়ে ব্যারিস্টার নজরুলের শুভেচ্ছা বার্তায় ব্যারিস্টার নজরুল বলেন, জনগণের রায়ে খন্দকার আবু আশফাক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিক ভূমিকা রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *