নিজস্ব প্রতিবেদক : বান্দরবানে মালবোঝাই ট্রাক উল্টে মো. জমিরুল নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৫ মার্চ) সকালে বান্দরবান-কেরানীহাট সড়কের মানুরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জমিরুল বিজিবি বরকর ৪৫ ব্যাটালিয়নের সদস্য।
স্থানীয়রা জানান, বান্দরবান-কেরানীহাট সড়কের মানুরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই বিজিবি সদস্য মো. জমিরুলের মৃত্যু হয়। এতে আরও দুজন আহত হন।
খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণকেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী বলেন, হতাহতদের উদ্ধার করে বায়তুল ইজ্জত বিজিবি হাসপাতালে নেয়া হয়েছে।
