নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার হোগা-বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি হুমায়ূন কবীর জানান।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইয়ামিন উদ-দৌলা জানান, ঢাকামুখী একটি বাস ও বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ট্রাকের চালক ও সহকারীসহ চারজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক ইয়ামিন।
