কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,বাংলাদেশ যত হত্যা কান্ড হয়েছে, সব শেখ হাসিনার নির্দেশে হয়েছে । পিলখানার ৫৭জন সেনাকর্মকর্তা হত্যাকান্ড থেকে শুরু করে ছাত্র -জনতা ও বিএনপি নেতাকর্মীদের হত্যার মাধ্যমে দেশের সকল হত্যা কান্ডে শেখ হাসিনা সরাসরি জড়িত। এসব হত্যাকান্ডের বিচারে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার কত বার যে ফাসি হবে তা দেখবে এদেশের জনগণ।
তিনি আজ বিকেলে ঢাকা -২ সংসদীয় আসনের উদ্যোগে আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন,ফ্যাসিস্ট হাসিনা তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। ৫ই আগস্ট ছাত্র -জনতার আন্দোলনে তার পতন হলে সে ভারতে পালিয়ে যান। এখন তিনি নতুন করে দেশে প্রবেশের জন্য ভারত থেকে উকিঝুঁকি মারছে। কিন্তু শেখ হাসিনা কোনদিন বাংলাদেশের আসতে পারবে না। তার দুর্নীতিগ্রস্ত মন্ত্রিপরিষদের সদস্যদের বিচার শুরু হয়ে গিয়েছে। তাদের বিচার বাংলাদেশে হবেই। কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনা ও তার পরিবার কিভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তা এখন বিভিন্ন গণমাধ্যম দেখলেই বোঝা যায়।নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র হতে পারে। তাই সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কারের কথা বলেছেন সেগুলো আমরা সমর্থন করেছি।
আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে। দেশ নায়ক তারেক রহমানের উদ্দ্যেশে তিনি বলেন, তিনি উদার মনের মানুষ। বিএনপি সংখ্যা গরিষ্ট আসন পেলেও জাতীয় সরকার গঠন করা হবে। কেরাণীগঞ্জে যত উন্নয়ন হয়েছে বিএনপির হাত ধরেই হয়েছে । কেরানীগঞ্জবাসী যতবার নির্বাচনে ভোট দিয়েছে ততবার বিএনপিই জয় লাভ করেছে। এই ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মডেল শাখার বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সহ সভাপতি হাজী শামীম হাসান,সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহ সাধারণ সম্পাদক মনিরুল হক মনির,ঢাকা জেলা যুবদল নেতা মো. মাসুদ রানা, মডেল থানা যুবদলের আহবায়ক হাজী আসাদুজ্জামান রিপন প্রমূখ।
