নিজস্ব প্রতিবেদক: দোহারে ধুমকেতু ফাউন্ডেশন দিচ্ছে ৫০০ টাকা কেজি গরুর মাংস যেখানে ১ কেজি গরুর মাংস ক্রয় করতে লাগছে ৮০০ টাকা, সেখানে ৫০০ টাকা কেজি গরুর মাংস দিচ্ছেন সামাজিক সংস্থা ধুমকেতু ফাউন্ডেশন। ঢাকার দোহার উপজেলায় শুক্রবার প্রথম বারের মতো শুরু হয়েছে বিক্রয়। এমন সামাজিক উদ্যােগ গ্রহণ করেছেন মানবাধিকার ও দাতব্য সংস্থাটি। সংস্থাটির ঘোষণা-ই ছিলো, ‘যার হাতে টাকা আছে সেও যেমন খাবে, যার হাতে টাকা নেই সেও খাবার পাবে’! সংস্থাটির সদস্যরা বলেন, দেশে সকলের পক্ষে উচ্চ মূল্যের কারণে গরুর মাংস খাওয়া কস্টকর হয়ে পরছে। বাংলাদেশের একটি মধ্যবৃত্ত শ্রেণি বসবাস করছে যারা কারো কাছে না পারে হাত পেতে কিছু চেয়ে খেতে, না পারে সামর্থ বিবেচনায় নিজ পরিবার ও সন্তানদের মুখে গরুর মাংস তুলে দিতে। তাদের এই কথা চিন্তা করেই আমরা এমন উদ্যােগ নিয়েছি। ধুমকেতু সোসাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর রেজিস্টার্ড মেম্বারগণ এই সুযোগ গ্রহণ করতে পারবে।
দাদা গোষ্ঠী তৌফিকুল ইসলাম পিয়াস এবং খন্দকার মাসুদুর রহমান চুন্ন, পরিচালনায় খন্দকার তারিকুল ইসলাম, জাহাঙ্গীর খন্দকার, নুরুল আমিন কফিল, মো ইমান, আসলাম দেওয়ার, আনোয়ার হোসেন (মুক্তিযোদ্ধা), আহসান হাবীব বাদশা, জহির আহমেদ রিপন, জাহিদ হাসান।
