স্টাফ রিপোর্টার, কেরানীগঞ্জ: বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির নির্বাচনে কেরানীগঞ্জের সন্তান হাজী আসাদুজ্জামান রিপন বিপুল ভোট ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সম্মিলিত ঐক্য পরিষদ থেকে ২০২০-২০২২ইং মেয়াদে এই সমিতির সভাপতি পদে নির্বাচিত হলেন।এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৯২৯। এই ভোটারের মধ্যে ভোট কাস্টিং হয়েছে ৮০০ ভোট। এই ৮০০ ভোটের মধ্যে আসাদুজ্জামান রিপন একাই পেয়েছেন ৭৪৬ ভোট। বৃহস্পতিবার রাজধানীর পাটুয়াটুলী এলাকায় ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায় ছিলেন নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান মোঃ আলি জামান, নির্বাচন আপিল বোর্ডের সচিব মোঃ বদিউজ্জামান বাবলু, সদস্য মোঃ আবুল খায়ের ও মোঃ মোস্তাক আহমেদ বিপ্লব। এই সমিতির নির্বাচিত তিনি একমাত্র সভাপতি যিনি ধারাবাহিকভাবে একবার সহসভাপতি ও পরপরদুইবার সিনিয়র সহসভাপতি পদেও নির্বাচিত হয়েছেন। তিনি এফবিসিআই এর একজন সদস্য।নবনির্বাচিত সভাপতি
হাজী আসাদুজ্জামান বলেন, আমি তিনবার ধারাবাহিকভাবে এইসমিতির সহসভাপতি নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে অনেক কাজ করেছি। ভোটাররা আমার কাজের ম্যুল্যায়ন করেই তারা আবার আমাকে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত করেছেন। আমি ব্যবসায়ীদের জন্য যাযা করা দরকার তাই করব।
