পোরশায় মালিক বিহীন ভারতীয় মহিষ আটক

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর পোরশা সীমান্তে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির টহল দল মালিক বিহীন ভারতীয় দুটি মহিষ আটক করেছে। আরআইবি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১/৫ এস হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবুর মোড় আম বাগানের ভিতর থেকে মহিষ দুটি আটক করা হয়। এতে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান। মাঝারি ভারতীয় মহিষ দুটির আনুমানিক মূল্য ৪ লক্ষ টাক।
পরে মহিষ দুটি কাস্টমে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিতপুর ১৬/ডি কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আব্দুল আওয়াল নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *