সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ,জার্মিত্তা ও জামশাসহ ৩ টি ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন,ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ। সোমবার(১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা ভূমি অফিস ও এলজিইডি অফিসের আয়োজনে জয়মন্টপ (হাটখোলা) ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে একি সাথে আরো ২টি ইউনিয়ন ভূমি অফিসের শুভ উদ্বোধনের ঘোষনা দেন তিনি। পরে উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মনোয়ার হোসেন মোল্লা,জেলা নির্বাহি প্রকৌশলী এবিএম খোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আলী,সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকার,উপজেলা প্রকৌশলী মোহাম্মদ.আশরাফুল ইসলাম ভূইয়া,যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ.আব্দুল ছালেক,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সাঈদ নয়ন,নাজির মো. আলী আকবর,ভারপ্রাপ্ত কাননগো আব্দুল আলীম,জয়মন্টপ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো.কামরুল ইসলাম,জার্মিত্তা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো.আতিকুর রহমান,জামশা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো.খাইরুল বাশার,জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য খান মো.হাবিবুল আলম মোহাম্মদ আলী,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো.তোফাইল আহমেদ(তপু)সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
