নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের হতদরিদ্র প্রতিবন্ধী ও এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। যন্ত্রাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নিপু ট্রেডার্সের কর্ণধার অনুপম দত্ত নিপুর পক্ষ হতে পুরো রমজান মাস জুড়েই এসকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এবার শুধু রমজানেই ৫ শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানা যায়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো চিনি গুড়া চাল, সেমাই, নুডুলস, খুরমা, চিনি ও তেল। এছাড়া ৩২০ জনকে দেওয়া হয় ঈদের নতুন পোশাক। নিপু ট্রেডার্সের পক্ষে মানবতার গাড়িতে করে এসকল ঈদ উপহার ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।
এব্যাপারে যুবলীগ নেতা অনুপম দত্ত নিপু বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমি যেই ধর্মেই থাকিনা কেনো প্রতিটি ধর্মের উৎসব সকলে মিলে ভাগাভাগি করতে চাই। আমি বিশ্বাস করি আমরা মানুষ আমরা যার যার অবস্থান থেকে যদি একে অপরকে সহায়তা করি তাহলে এ বিশ্বটা আরও অনেক সুন্দর হবে।
