পালামগঞ্জে অগ্রপথিক সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বর্তমান বিশ্ব একটি দুর্যোগ মুহূর্তের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে। করোনা নামক ভাইরাস মধ্যবিত্ত পরিবারকে নিয়ে গিয়েছে নিম্ন বিত্তদের কাতারে। আর নিম্নবিত্ত ও হতদরিদ্রদের জীবন কাটছে খেয়ে না খেয়ে। তাদের কথা চিন্তা করে ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জে অগ্রপথিক সংগঠনের পক্ষ হতে দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার পালামগঞ্জ গ্রামে শনিবার (২৩ মে) সন্ধ্যায় ঘরে ঘরে গিয়ে ৫৫টি পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা।

ঈদ সামগ্রীর মাঝে ছিলো চিনিগুড়া চাউল, দুধ, সেমাই, নুডুলস, কিচমিচ, চিনি, ঘি ইত্যিাদি।

সংগঠনের সভাপতি বলেন, আমরা যে কোনো দুর্যোগ বা উৎসবে হতদরিদ্রদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের সংগঠনের সামর্থ্য অনুযায়ী এবারও আমরা দরিদ্র, নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আমাদের এই কার্যক্রম ভবিৎষতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *