পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : পদ্মা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য খায়রুল ইসলাম দানেস বেপারী ইন্তেকাল করেছেন। কলেজের পাশেই নিজ বাড়ির সামনে আসরের নামাজ শেষে রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুত গতির  মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে প্রায় এক সপ্তাহ ঢাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ নভেম্বর শুক্রবার সকালে খায়রুল ইসলাম দানেস শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি মুকসুদপুরের খড়িয়া মারকাজুল উলুম মাদরাসা ও এতিমখানা, ঢালারপাড় ইসলামিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা, তানশীর পদ্মা লেক সিটি, পদ্মা সরকারি কলেজ, মধুরখোলা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য ছিলেন। শুক্রবার বাদ আসর পদ্মা সরকারি কলেজের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় পুরো পদ্মা সরকারি কলেজ মাঠ লোকারণ্য হয়ে উঠে।

জানাজায় উপস্থিত হয়ে সাবেক জেলা ও দায়রা জজ ড.খান মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, দানেস অত্যন্ত বিচক্ষণ ও উদার মনের ভাল মানুষ ছিলেন। সিমবায়োসিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা: আব্দুর রহমান পাখি, পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট আজিজুর রহমান বাবুল, এম এ রহিম, পদ্মা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মো: জালাল হোসেনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের অশ্রুতে বিদায় নেন খায়রুল ইসলাম দানেস। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সহ অসংখ্য গুণগাহী রেখে যান। তার ছেলে পদ্মা সরকারি কলেজের ছাত্র সাজিদ বেপারী উপস্থিত সকলের কাছে পিতার জন্য দোয়া চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *