মো. রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৫ নভেম্বর ২০২৩ তারিখ সকাল আনুমানিক ১১.২০ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানাধীন ভূরুঙ্গামারী বাজারের ছাগলহাটি এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ ভূরুঙ্গামারী দক্ষিণ বাঁচজানি এলাকার কুখ্যাত মাদক কারবারি মো. শাহ আলম (৪১) কে হাতেনাতে গ্রেফতার করে।
অন্যদিকে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকা থেকে ছিনাইহাট বড়গ্রাম এলাকার কুখ্যাত মাদক কারবারি মো. নিজাম উদ্দিন (৪০) ওমহিধর মাষ্টারপাড়া গ্রামের মো. জিয়াউল ইসলাম (২৫) দ্বয়কে ২৬ পিস টাপেন্টা ও ০৯ পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
