নারিশায় মানবতার জন্য আমরা সংগঠনের ৭ম বর্ষপূর্তি উদযাপন 

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার জন্য আমরা” এর ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। বৃহস্পতিবার বিকেলে নারিশা বাজার সংলগ্ন পদ্মা নদীর পাড়ে কেক কেটে ৭ম বর্ষপূর্তি উদযাপন করে সংগঠনের সদস্যরা।
এসময় সদস্যরা তাঁদের সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও সংগঠনের শুরুর দিকের নানান দিকগুলো স্মৃতিচারণ করে। মানবতার জন্য আমরা সংগঠনটি ২০১৩ সালে প্রতিষ্ঠা করা হয়। ঐ বছর তীব্র শীতে কষ্টকরা দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাঁদের কার্যক্রম আরম্ভ করে। এরপর বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান কর্মসূচি, ঈদ সামগ্রী বিতরণ ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। আগামীতেও তাঁদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন সংগঠনের সদস্যরা। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *