নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে নির্বাচিত করার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা ঘাট এলাকায় ইউপি নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ এগিয়ে যাচ্ছে। নৌকার প্রার্থী জয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এসময় নৌকার প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে একই আহবান জানান অন্যান্য বক্তারা। নির্বাচনী সভায় প্রায় দেড় হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার সুরকার হাসান মতিউর রহমান, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াত হোসেন নান্নু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শফিক তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাসার চোকদার, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদ খানসহ ইউনিয়ন সহযোগী সংগঠনের অন্যান্যনেতা কর্মীরা।
