নবাবগঞ্জে হাতপাখার প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

মো.কামাল হোসেন:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (দোহার -নবাবগগঞ্জ)ঢাকা -১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে নবাবগঞ্জের বারুয়াখালি হাট বাজার ও বারুয়াখালি ইউনিয়নের বিভিন্ন জনসমাগম স্থানে গণসংযোগ করেছেন।

শুক্রবার সকাল থেকে সারাদিনব্যাপী গণসংযোগ করেন চরমোনাই পীর সাহেব মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম। এই গণসংযোগে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার প্রতীক হাতপাখা-কে জনগণের মাঝে পরিচিত করে তোলেন।   তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং জনগণের নানা ধরনের সমস্যা শুনেন ও সমাধানের আশ্বাস দেন।

গণসংযোগ শেষে হাফেজ মাওলানা নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন “রাজনীতি মানে জনগণের সেবা। আমি সব সময় জনগণের সেবা করতে চাই। আমি জনগণের শাসক নয় জনগণের সেবক হতে চাই।

তিনি বলেন , “ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের দল। এই দল শুধু ভোটের রাজনীতি করে না বরং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, নৈতিকতা চর্চা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, জনগণের সমর্থন ও ভোটাধিকারের মাধ্যমে তারা কেবল ক্ষমতা পরিবর্তন নয়, বরং সমাজের মৌলিক পরিবর্তন আনতে চান যেখানে দুর্নীতি থাকবে না এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন দোকানে ও বাজারের অলীতে গলীতে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন এবং হাতপাখা মার্কায় ভোট ও সমর্থন চান। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ থানা ও বারুয়াখালী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *