ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ দিনাজপুরের দুই নারী মাদক কারবারি আটক

মোঃ রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্য বসতিপুর এলাকার মোছাম্মত রানী  (১৮) এবং নীলা (২২)।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী বটতলা মোড়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে । পরবর্তীতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল আল মাহমুদ জানান, “ওই দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *