নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা গোপিকান্তপুর থেকে পোদ্দার বাজার পর্যন্ত জনপ্রত্যাশিত প্রায় ১ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল। ইউপি সদস্য খন্দকার আবুল আরিফ হিটুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির সার্ভেয়ার মো. হেলাল উদ্দীন, ইউপি সচিব গোলাম মোস্তফা, ইউপি সদস্য বজলুর রহমান প্রমূখ।
