নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জ উপজেলা সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী সেন্টু (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে দিকে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী সেন্টু শোল্লা ইউনিয়নের চকুরিয়া গ্রামের কুতুব উদ্দিন চুন্নুর ছেলে। চন্দ্রখোলা বাজারে তাদের সারের ব্যবসা রয়েছে। তাছাড়া পাতিলঝাপ বাজারে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

এলাকাবাসীর বিবরণে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে দোকান থেকে মোটর সাইকেল নিয়ে পাতিলঝাপ বাজারের উদ্দেশ্যে বের হচ্ছিল। দোকানে সামনে দিয়ে বের হওয়ার সময় শোল্লার দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে দোকানের সামনের পাকায় পড়ে যায়। এসময় সিএনজি উল্টে তার ওপরে পরে। মারাত্মক আহতাবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজিসহ চালককে আটক করে থানায় আনেন। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *