ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হলিক্রস স্কুলের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশির দেওয়ান নামে এক মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। আহত শিশির উপজেলার কঠুরি এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর পরই স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
