নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরীফুল (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চালনাই ডিএনবি-বিডিবি ইটভাটা থেকে তাকে আটক করা হয়।
শরীফুল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শালজুর গ্রামের ময়ানের ছেলে। সে ঐ ভাটার কয়লা ভাঙার শ্রমিক। মেয়ে শিশুটি ইটভাটা পার্শবর্তী শ্রমিকদের সন্তানদের জন্য নির্মিত বর্ণমালা স্কুলের ছাত্রী। শিশুটির বাবা একই ভাটার সরদার।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর দেড়টার দিকে শিশুটি শ্রমিকদের বস্তিঘরের পিছনের ক্ষেতে খেলা করছিল। আর শ্রমিকরা কাজে ব্যস্ত ছিল। এসময় লম্পট শরীফুল শিশুটিকে দৌড়ে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। বস্তিঘরের ভেতর থেকে দুজন শ্রমিক দেখতে পেয়ে শরীফুলকে ধরে আটকে রাখে। শ্রমিকরা বর্ণমালা স্কুলের স্বেচ্ছাসেবী শিক্ষক ও থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে শরীফুলকে থানায় নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি শিশু আর ছেলেটি কিশোর। আইনগত বিষয় দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
