নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সিনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা খেলা ধুলা করে তারা সন্ত্রাসী হয় না। তাই ভালো মানুষ হতে হলে অবশ্যই খেলাধুলায় মননীবেশন করতে হবে।
তরুন বলেন, শুধু পড়াশুনা করলেই হবে না। খেলাধুলা শরীর ও মন ভালো রাখতে সহায়তা করে। তাই অবশ্যই পড়াশুনার পাশাপাশি একজন ভালো খেলোয়ারও হতে হবে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গাজী শফিউদ্দিনের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক পারভীন আনোয়ার, চুড়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জলিল বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাসেত প্রামাণিক, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সুজন বাবু, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ শাহিন, সেচ্ছাসেবকলীগ নেতা সেলিম খান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মাহফুজুল আলম সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
