নবাবগঞ্জে মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে নাসির (২৭) নামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড এবং ২’শত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । সোমবার সকালে উপজেলার সিংজোর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু । নাসির ঐ এলাকার শাজাহানের ছেলে। সিংজোর চক এলাকায় গাঁজা সেবনের সময় তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডা দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আবু সাঈদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে আটক করা হয় এবং গাঁজা সেবনের দায়ে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড ও ২’শত টাকা অর্থদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *