নবাবগঞ্জে মহানায়কের আগমনের দিন উদযাপন

মো. নাজমুল হোসেন:  স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি ও দেশের মাটিতে ফিরে আসা উপলক্ষে আনন্দ র‌্যালী ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।  রোববার সকালে নবাবগঞ্জ দুই উপজেলাতেই আনন্দের সাথে এই ঐতিহাসিক দিবসটি উদযাপন করা হয়।
দুই উপজেলাতেই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন র‌্যালীতে অংশ নিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করেন।
এসময় নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া কিসমতের সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো.সাফিল উদ্দিন মিয়া, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আওয়ামীলীগ শেখ নেতা হান্নান উদ্দিন, ইউসুফ হারুন টিপু, মনিরুজ্জামান তুহিন, এস.এম সাইফুল ইসলাম, জেলা মহিলালীগ নেত্রী হালিমা আক্তার লাবন্য ভুঁইয়া, জেলা তাতীলীগ নেতা মুশফিকুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা পলাশ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *