মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে ৫০০পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার চান্দহর ইউনিয়নের পূর্ব মাধবপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (২৩) ও একই গ্রামের কদম আলী মন্ডলের ছেলে মতি মন্ডল (৩১)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার এসআই আব্দুর রহিম, এএসআই বাবুল, এএসআই তরিকুল ও এএসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (৯ জানুয়ারী) বিকেলে উপজেলার পূর্ব চারিগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার রাজ্জাকের বাড়ির সামনে রাস্তা থেকে পুলিশ মাদক বিক্রির অভিযোগে ২ জনকে আটক করেন এবং তাদের দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেন। মঞ্জুরুল ইসলামের (২৩) কাছ থেকে ৪০০ পিস ও মতি মন্ডলের(৩১) কাছে থেকে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানা গেছে। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা । তারা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার এসআই আব্দুর রহিম বলেন-ওসি রকিবুজ্জামান স্যারের নির্দেশে মাদক র্নিমূলে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হওয়া আসামীদের নামে মামলা করা হয়েছে। আসামী ইয়াবার ডিলার। রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
