দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাগমারায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রফিকুল আলম লিটনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইব্রাহীম খলিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সহ-সভাপতি এড. সাফিল উদ্দিন মিয়া ও এম এ বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক সাংবাদিক মো. জহিরুল ইসলাম প্রমুখ।
